
সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিলে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের তথ্য চাইল আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস
সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিলে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের তথ্য চাইল আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস আবুধাবি, ৪ আগস্ট: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সাম্প্রতিক সময়ে কিছু প্রবাসী বাংলাদেশি নাগরিকের ভিসা বাতিল (Visa Cancellation) হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। এ বিষয়ে দূতাবাস একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের নির্ধারিত তথ্য দ্রুত পাঠানোর আহ্বান জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, বিভিন্ন সূত্রে ভিসা বাতিলের তথ্য তাদের নজরে এসেছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। সঠিক, নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে ভিসা বাতিলে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের নির্ধারিত তথ্য ইমেইলের মাধ্যমে পাঠাতে অনুরোধ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের mission.abudhabi@mofa.gov.bd ইমেইল ঠিকানায় “Visa Cancellation Issue – [আপনার নাম]” বিষয় (Subject) উল্লেখ করে তথ্য পাঠাতে হবে। যে তথ্যগুলো পাঠাতে হবে: * আবেদনকারীর নাম * পাসপোর্ট নম্বর (কপি সংযুক্ত করতে হবে) * এমিরেটস আইডি নম্বর (কপি সংযুক্ত করতে হবে) * পেশা * কোম্পানি বা স্পন্সরের নাম * কোম্পানি বা স্পন্সরের মোবাইল নম্বর * ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ * ভিসা বাতিলের তারিখ (কপি সংযুক্ত করতে হবে) * আবেদনকারীর বর্তমান অবস্থান * সর্বশেষ বাংলাদেশ সফরের তারিখ (যদি প্রযোজ্য হয়) * মোবাইল/হোয়াটসঅ্যাপ নম্বর * ইমেইল ঠিকানা প্রয়োজনে সরাসরি যোগাযোগের জন্য দূতাবাস দুটি নম্বরও প্রকাশ করেছে: * দূতাবাস (শেখখানি): +971 56 611 7215 * কনস্যুলেট (দুবাই): +971 50 816 8253 দূতাবাস আরও জানিয়েছে, যারা ইতোমধ্যে নির্ধারিত তথ্য ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন, তাদের পুনরায় তথ্য পাঠানোর প্রয়োজন নেই। এই উদ্যোগের মাধ্যমে ভিসা বাতিলে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের প্রকৃত তথ্য সংগ্রহ করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকরভাবে উপস্থাপন করার লক্ষ্য রয়েছে।