
উপায় (Upay) গ্রাহকদের জন্য নিয়ে এলো দুর্দান্ত এক আপডেট।
উপায় (Upay) গ্রাহকদের জন্য নিয়ে এলো দুর্দান্ত এক আপডেট। এখন থেকে উপায়-এর ভিসা প্রিপেইড কার্ড সরাসরি Google Wallet-এ অ্যাড করে এক ট্যাপেই পেমেন্ট সম্পন্ন করা যাবে। এর ফলে শারীরিক কার্ড সঙ্গে না রেখেও কেবল স্মার্টফোনের মাধ্যমে সহজ ও নিরাপদ লেনদেন সম্ভব হবে। কিভাবে Google Wallet-এ কার্ড যুক্ত করবেন: Google Wallet ইনস্টল: প্রথমে প্লে স্টোর থেকে গুগল ওয়ালেট (Google Wallet) অ্যাপ ডাউনলোড করে ওপেন করুন। কার্ড যোগ করুন: 'Add to Wallet' অপশনে ক্লিক করে 'Payment Card' সিলেক্ট করুন। তথ্য ইনপুট: আপনার উপায় ভিসা প্রিপেইড কার্ডের ১৬ ডিজিটের নম্বর, মেয়ার্দ উত্তীর্ণের তারিখ (Expiry Date) এবং CVV কোড দিন। ভেরিফিকেশন: ফোনে আসা OTP বা ভেরিফিকেশন কোডটি প্রদান করে প্রসেসটি সম্পন্ন করুন। গুগল ওয়ালেট ব্যবহারের সুবিধা: এক ট্যাপেই পেমেন্ট: পেমেন্ট টার্মিনালে (POS Machine) ফোন কাছাকাছি আনলেই NFC প্রযুক্তির মাধ্যমে মুহূর্তেই লেনদেন শেষ হবে। বাড়তি নিরাপত্তা: কেনাকাটায় কার্ডের মূল তথ্য গোপন থাকে, ফলে ডিজিটাল জালিয়াতির ঝুঁকি থাকে না বললেই চলে। সহজ ও দ্রুত: ম্যানুয়ালি পিন বা ক্যাশ টাকার ঝামেলা ছাড়াই দ্রুত কেনাকাটা করা যায়।