
ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে আবারও সরব সামাজিক যোগাযোগমাধ্যম
ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে আবারও সরব সামাজিক যোগাযোগমাধ্যম রাষ্ট্রপতি পদে পরিবর্তনের আলোচনার মধ্যেই অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ফেসবুকে একাধিক পোস্টে এ বিষয়ে মতামত প্রকাশ করছেন বিভিন্ন ব্যবহারকারী। এরই ধারাবাহিকতায় এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ ইতোমধ্যে স্পিকার হিসেবে ইতিবাচক ভূমিকা রেখে প্রশংসা অর্জন করেছেন। তার মতে, তাকে স্থায়ীভাবে রাষ্ট্রপতি করা যেতে পারে। তবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও দেশের ভাবমূর্তির কথা বিবেচনা করে বিকল্প হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকেও রাষ্ট্রপতি করার প্রস্তাব দেন তিনি। পোস্টে আরও দাবি করা হয়, ড. ইউনূস রাষ্ট্রপতি হলে দেশ গঠনে তার অভিজ্ঞতা কাজে লাগবে এবং এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও আরও বাড়তে পারে। তবে এটি সংশ্লিষ্ট ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত মতামত। ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সিদ্ধান্ত জানানো হয়নি।