Politics7/24/2026
ড. ইউনূস কি রাষ্ট্রপতি হচ্ছেন?
ড. ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন না: প্রেস সচিব নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন না বলে নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি জানান, ড. ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব নিচ্ছেন না। তিনি দারিদ্র্য বিমোচন, সামাজিক ব্যবসা এবং ‘থ্রি জিরো’ উদ্যোগসহ আন্তর্জাতিক কর্মকাণ্ডেই মনোযোগ দিতে চান। রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে।