Homeআন্দোলনের মাঝেই অসুস্থ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
Politics7/24/2026

আন্দোলনের মাঝেই অসুস্থ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ

আন্দোলন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান। অভিজিৎ বলেন, শারীরিক অসুস্থতার কারণে তাকে সাময়িকভাবে বিশ্রাম নিতে হচ্ছে। তবে তিনি আশ্বস্ত করেছেন, পরিস্থিতির উন্নতি হলে সন্ধ্যার মধ্যেই দিল্লির যন্তর মন্তরে চলমান প্রতিবাদ কর্মসূচির মঞ্চে ফিরে আসবেন। তার এই বার্তার পর সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। আন্দোলনের কর্মসূচি আগের পরিকল্পনা অনুযায়ী চলমান রয়েছে বলে জানা গেছে।

Created by Mas Sakib

© 2026 Bangladesh All News Channel. All rights reserved.