Homeআরব আমিরাত রাষ্ট্রদূতের সাথে আবুল খায়ের গ্রুপের শীর্ষ কর্মকর্তার বৈঠক
Business7/24/2026

আরব আমিরাত রাষ্ট্রদূতের সাথে আবুল খায়ের গ্রুপের শীর্ষ কর্মকর্তার বৈঠক

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মান্যবর রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদি (H.E. Abdulla Ali AlHmoudi)-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আবু সাঈদ চৌধুরী। সম্প্রতি ঢাকায় আয়োজিত এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে কীভাবে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য আরও জোরদার করা যায় এবং নতুন নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করা সম্ভব, সে বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মতামত ব্যক্ত করেন। Source- UAE Embassy Dhaka Facebook Page.

Created by Mas Sakib

© 2026 Bangladesh All News Channel. All rights reserved.